মাদকসহ স্বামী-স্ত্রী আটক ; দ্রুত বিচার আদালতে কারাদণ্ড 

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করে পুলিশ। পরে সামারি ট্রায়াল কোর্টে (দ্রুত বিচার আদালত) তাদের যথাক্রমে ২ বছর ও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময়  করচাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) এর বসতবাড়ি থেকে তাকে ৭টি ইয়াবা ট্যাবলেট ও তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটক দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকের আলী মণ্ডলকে ২ বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড দেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, মাদক নির্মূলে জীবননগর থানা-পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

৩

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৪

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৫

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৬

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৭

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৮

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৯

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১০

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১১

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১২