মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

ভেনেজুয়েলার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের পক্ষে লড়াই করে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার জেতেন দেশটির রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। আজ শুক্রবার (৯ অক্টোবর) চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নরওয়ের নোবেল কমিটি। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জানা যাবে বিজয়ীর নাম।

কে পাচ্ছেন এবারের নোবেল শান্তি পুরস্কার, তা নিয়ে আগেভাগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন সম্ভাব্য বিজয়ীদের মনোনয়নসংক্রান্ত নথি প্রস্তুত এবং আলোচনা প্রক্রিয়ায় অংশ নেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ব্যবস্থায় চলমান বিভিন্ন পরিবর্তনের দিকে গভীরভাবে নজর রাখছে কমিটি।

নতুন বিশ্বব্যবস্থা কেমন হওয়া উচিত, তা নিয়ে কাজ করছেন—এমন কাউকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে হার্পভিকেন বলেন, ‘অবশ্যই। আমরা এখন যে পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে যারা নতুন প্রতিষ্ঠান, নতুন উদ্যোগ এবং কাজের নতুন পথ তৈরি করতে সক্ষম হচ্ছেন, তা আলফ্রেড নোবেল তাঁর উইলে নির্ধারণ করে যাওয়া মূল উদ্দেশ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।’

তিনি আরও বলেন, ‘কারণ, শেষ পর্যন্ত এটিই কমিটির কাজের মূল মাপকাঠি। ফলে এটি অবশ্যই এমন একটি বিষয়, যা কমিটি খোঁজার চেষ্টা করবে।’

বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও পরিবর্তনের অর্থ এই নয় যে শান্তি পুরস্কারের জন্য উপযুক্ত প্রার্থীর অভাব রয়েছে কিংবা পুরস্কারটির প্রাসঙ্গিকতা কমে গেছে। এ প্রসঙ্গে হার্পভিকেন বলেন, ‘পুরস্কার নিয়ে আমি চিন্তিত নই। তবে বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি চিন্তিত।’

১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার প্রবর্তিত হয়। তাঁর উইল অনুযায়ী, এই পুরস্কার দেওয়া হয় সেই ব্যক্তি বা ব্যক্তিদের, যাঁরা ‘জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত বা হ্রাস এবং শান্তি প্রতিষ্ঠা ও প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন।’

 

সূত্র: রয়টার্স

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাচাদোর পর এবার কার হাতে যাচ্ছে নোবেল

১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

২

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

৩

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

৪

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৫

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৬

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৭

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৮

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৯

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

১০

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

১১

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১২