অগ্রণী ব্যাংকের ঘুড়কা শাখা স্থানান্তরের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি'র ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্রের প্রতিবাদ এবং গ্রাহকদের আস্থা ও স্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় ব্যাংকের সামনের সড়কে শান্তিপূর্ণ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অগ্রণী ব্যাংক সচেতন গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয়দের নিয়ে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মারুফ হাসান খোকন, সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, একলাছুর রহমান শাহীন, থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু,নাসির উদ্দিন মাস্টার, কে.এম আমিনুল ইসলাম হেলাল, মজনু মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহক প্রতিনিধিরা।

এসময় বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এবং ব্যাংকের কিছু অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজসে ঘুড়কা শাখা স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, ডিপোজিট গ্রাহকদের লিখিত অভিযোগ, মতামত এবং সরেজমিন বাস্তবতা উপেক্ষা করে স্থানান্তরের প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান শাখাটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ী সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শাখাটি অন্যত্র সরিয়ে নেয়া হলে গ্রাহকদের লেনদেনে ভোগান্তি বাড়বে, নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হবে এবং ব্যাংকের ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়বে।

তারা অনতিবিলম্বে শাখা স্থানান্তরের সব ধরনের উদ্যোগ বন্ধ করে পূর্বের স্থানেই ঘুড়কা শাখা বহাল রাখার জন্য অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

মানববন্ধন শেষে সলঙ্গাবাসীর পক্ষ থেকে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২