আজকের বাজারে স্বর্ণের ভরি কত?

ছবি : সংগৃহীত।

বিশ্ব বাজারে বড় দরপতনের পর সেই ধাক্কা লেগেছে দেশের স্বর্ণের বাজারে। গত ২২ অক্টোবর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়। দেশের বাজারে সমন্বিত ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণের গহনা।

বুধবার (২২ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে। আজ রবিবারও (২৬ অক্টোবর) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

 

সোনার আজকের বাজারদর—

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা

সোনার দামের পাশাপাশি কমেছে রুপার দামও।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। যা ছিল প্রতি ভরি ৬ হাজার ২০৫ টাকা। এর মানে দাম কমেছে ভরিতে ৭৩৫ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনা, ইরান-যুক্তরাষ্ট্র মুখোমুখি

চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর

বাঁধন জাবি জোনের সভাপতি নাঈম,সম্পাদক রাকিব

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

১০

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১২