ইয়েমেনের মোচা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির

ছবি: সংগৃহীত

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ মোচা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার (১২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বন্দরটি লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সরকারপন্থি পশ্চিম উপকূলীয় যৌথ বাহিনীর মুখপাত্র ওয়াদাহ আল-দুবাইশ জানান, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বন্দরের জেটিতে আঘাত হেনেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে হামলাটি হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

হুতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর একদিন আগে মঙ্গলবারও সরকারি বাহিনী দাবি করেছিল, হুতিরা মোচা বন্দরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মোচা ও ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠীটি। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে এসব হামলা।

হুতি পরিচালিত সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে সারি দাবি করেন, মোচায় সামরিক সমাবেশ, অস্ত্রের গুদাম ও কমান্ড সদর দপ্তর এবং মারিবের তাদাউন সামরিক ক্যাম্প হামলার লক্ষ্য ছিল।

ইয়েমেনে ২০২২ সালের এপ্রিল থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে বড় ধরনের সংঘাত তুলনামূলকভাবে কমে এসেছিল। তবে জুলাইয়ের শুরু থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ আবারও বেড়েছে। এসব সংঘর্ষে ইতিমধ্যে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশ নিয়ন্ত্রণ করছে গোষ্ঠীটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ

১

চাকরি দিচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

২

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: শাটডাউনে শিক্ষার্থীরা, শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে

৪

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’

৫

ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ

৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী

৭

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

৮

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন জমা দিলেন ছোট ভাই ফয়সল আমীন

৯

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

১০

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

১১

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১২