স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে বাধা দেওয়ার অভিযোগ, হিন্দু মহাজোটের ক্ষোভ প্রকাশ

ছবি: সংগৃহীত।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় একটি সরকারি অনুষ্ঠানে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা পাঠে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার সকালে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় জানান, ২৬ মার্চের অনুষ্ঠানে গীতা পাঠ বন্ধ করার নির্দেশ দেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এ ধরনের নির্দেশনা দেশের প্রচলিত নিয়মের বিরোধী।

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণত জাতীয় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়। তাই এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গীতা পাঠে বাধা দেওয়া কেন- সে প্রশ্ন তুলেছে সংগঠনটি।

তবে শেষ পর্যন্ত তানোর উপজেলার ইউএনও নাঈমা খানের উদ্যোগে গীতা পাঠসহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

এ ঘটনাকে ‘বৈষম্যমূলক’ ও ‘সাম্প্রদায়িক’ উল্লেখ করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হিন্দু মহাজোট। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২