মহাসমাবেশ ঘিরে হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক

ছবি সংগৃহিত।

আগামী ৩ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফল করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) এশার নামাজের পর ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

বৈঠকে আগামী ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে আগামী ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসে আ’মেলা তথা-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়।

সেই বৈঠকে সারা দেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। হেফাজত নেতাদের এই বৈঠকের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমীর মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা মনির হুসাইন কাসেমী, মুফতী জাবের কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন, মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২