শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়।

আলোচিত এ মামলার শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। এর আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন সোহেল ও তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। তদন্তকারীরা জানান, ঘটনার পর সোহেল শিশু রামিসাকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধ ধামাচাপা দিতে মরদেহ টুকরো করার চেষ্টা করেন।

গত ২৪ মে আলোচিত এ মামলায় পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে মাত্র ১৯ দিনে আলোচিত এই মামলাটির বিচার শেষ হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের শ্রদ্ধা

২

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় মঙ্গলবার

৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচন, তফসিল ঘোষণা ৫০ দিন আগে

৪

`জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল'

৫

হেলমেট-হাতকড়া পরিয়ে আনা হলো জিয়াউলদের, নির্যাতনের অভিযোগ লতিফের

৬

গুম-খুনের পথে আওয়ামী লীগকে ফিরতে দেবে না জনগণ: রিজভী

৭

স্থগিত হলো পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

৮

১৮তম শিক্ষক নিবন্ধন নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান

৯

ইয়েমেনের অস্থায়ী রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

১০

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা

১১

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।