ক্যাবরেরার অধীনে আজই অনুশীলনে নামছেন হামজা

ছবি সংগৃহিত।

ভারত যত শক্তিশালীই হোক, তাদের বিপক্ষে সব সময় জিততে চায় বাংলাদেশ। সেই পণ নিয়েই লড়াই করেন ফুটবলাররা। তবে ঠাণ্ডা মাথায় হিসাব কষে অবলীলায় ভারতকে হারানোর ঘোষণা কমই শোনা যায়, বরং তখন আসে চোখে চোখ রেখে লড়াইয়ের কথা। কোচরা তো আরো সংযমী হন, ‘আমরা সব সময় জেতার জন্যই মাঠে নামি’—এমন নিরাপদ বাক্য আউড়ে যান।

সেখানে গতকাল সৌদি ক্যাম্প শেষে দেশে ফেরা হাভিয়ের কাবরেরার মন্তব্য শুনুন, হামজার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি। তার সঙ্গে বসে ভারতকে হারানোর ছক কষতে হবে।

এদিকে আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতীয় দলের সতীর্থদের সাথে অনুশীলন করবেন হামজা। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনের প্রথম ২০ বিশ মিনিট গণমাধ্যম ও আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে উন্মুক্ত। এরপর আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দল। 

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা হামজার। তিনি ৮ নম্বর লাল-সবুজ জার্সি পরে খেলতে চান। তবে হামজা খেলবেন কোন পজিশনে এটা এখনও স্পষ্ট নয়। 

এর আগে গত রোববার শেফিল্ড-ওয়েনসডের সাথে ম্যাচ খেলে ম্যানচেষ্টার থেকে সিলেট হবিগঞ্জ সিলেট হয়ে ঢাকায় হামজা চৌধুরি। দুইদিনে ভ্রমণ করেছেন প্রায় ৯ হাজার কিলোমিটার। তবে চোখে-মুখে নেই ক্লান্তির ছাপ, উপভোগ করছেন  সময়টা। এখন কেবল হামজা ঝলক দেখার অপেক্ষায় কোটি ফুটবল ভক্ত।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, ভারী বর্ষণের পূর্বাভাস

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, আকাশেই ভূপাতিত করল সৌদি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

১০

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১২