গাজীপুরে আরও ৮৩৩ কারখানায় ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ

ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে ছুটির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার আরও ৮৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এতে ঘরমুখো মানুষের চাপ বেড়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার ৬২টি, মঙ্গলবার ৪৪৪টি এবং বুধবার ১ হাজার ৪১৪টি কারখানা ছুটি হয়। আজ নতুন করে ৮৩৩টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এখনো ৮১টি কারখানা আংশিক খোলা রয়েছে।

কারখানাগুলো বন্ধ হওয়ার পর আজ সকাল থেকেই মহাসড়কে শ্রমিক ও সাধারণ যাত্রীদের ঢল নামে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার ও ভোগড়া বাইপাস এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অনেক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

সকাল ৯টার দিকে বোর্ডবাজার এলাকা থেকে বাসে ওঠেন আলাউদ্দিন শেখ নামের এক যাত্রী। তিনি বলেন, ভোগড়া বাইপাস এলাকায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর বাধ্য হয়ে হেঁটে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যেতে হয়। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে কাপাসিয়াগামী বাসে উঠতে সক্ষম হন তিনি।

চান্দনা চৌরাস্তায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ইনস্পেক্টর তারিকুল ইসলাম জানান, সকালে যানজট তীব্র থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো যানবাহন থেমে থেমে চলছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গত রাতভর বৃষ্টির কারণে যানজট তীব্র আকার ধারণ করে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে চন্দ্রা ও আশপাশের এলাকায় এখনো ধীরগতিতে যান চলাচল করছে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, রাত থেকেই যানজট নিরসনে কাজ চলছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে চাপ কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতির দাবি জি৭ নেতাদের, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরিজের প্রথম টি-২০তে ১৩১ রানে আলআউট বাংলাদেশ

জনগণের জন্য বাজেটকে যারা গনবিরোধী বলে তারা কখনও জনগণের বন্ধু হতে পারে না

জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

লিটনকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

১০

চট্টগ্রামে আয়াত হত্যা ও শিশু ধর্ষণ মামলার রায় আজ

১১

জিজ্ঞাসাবাদে শাপলা চত্বর হত্যাযজ্ঞ নিয়ে যা বললেন সাংবাদিক রুপা-বাবু

১২