রাণীশংকৈল রামরাই দিঘিতে অতিথি পাখির মেলা

রাণীশংকৈল রামরাই দিঘিতে অতিথি পাখির মেলা।

শীতের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে। প্রকৃতির এ নতুন রূপটাকে আরও বাড়িয়ে তুলেছে অতিথি পাখির দল। শীতের আগমনে  ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘিতে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির দল। হাজার হাজার পাখির আগমনে পুরো দিঘি এলাকা এখন পাখির রাজ্যে পরিণত হয়েছে।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই রামরাই দিঘির পাড়ে লিচু গাছে আশ্রয় নেয় অতিথি পাখিরা। ভোর হলেই পুনরায়  খাবারের সন্ধানে রামরাই দিঘিতে ভিড় জমায় তারা। আর এসব পাখিদের মিলনমেলা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে রামরাই দিঘিতে ছুটে আসছেন পাখিপ্রেমীরা।

প্রতি বছর শীতের শুরুতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে আসে বাহারি রংয়ের অতিথি পাখি। প্রচণ্ড শীতের দেশ সুদূর সাইবেরিয়া। পাখিরা সেই সাইবেরিয়ায় শীতের কবল থেকে রেহাই পেতে অভয়াশ্রম হিসেবে বেছে নেয় বাংলাদেশকে। এদেশের নদ-নদী, হাওর-বাওড় এরা যেন খুব ভালোবাসে। এগুলো যেন সুদীর্ঘকাল ধরে পরিচিত তাদের কাছে।

৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, জানান, সারাদিন অনেক মানুষ আসে এসব অতিথি পাখি দেখার জন্য। এদের কলতানে মুখর হয়ে আছে রামরাই দিঘি এলাকা। কেউ যেন এদের শিকার করতে না পারে সে বিষয়ে আমরা এলাকাবাসী সজাগ আছি।

নেকমরদ থেকে দেখতে আসা ধনেশ্বর চন্দ্র রায় বলেন ,  রানিসিং লামরে দিঘিতে অতিথি পাখি এসেছে আমি দেখলাম দেখে খুব ভালো লাগলো অতিথি পাখিগুলো দেখতে সুন্দর এবং কি সামনের দিকে রামরাই দিঘিকে মনমুগ্ধকর করে তুলেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২