সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনে তিনি এ কথা বলেন। 

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন

প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে। তিনি আরও বলেন, যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় রাজস্ব কর্মকর্তাদের দণ্ডের বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

সম্মেলন মঞ্চে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

১

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

২

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৪

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৬

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৮

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

৯

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১০

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১১

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, দায় অস্বীকার হুথিদের

১২