ইসরায়েলে বিমান বিধ্বস্ত

উত্তর ইসরায়েলে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) কাফর কারার কাছে হাইওয়ে ৬৫-এর পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং আগুন আশপাশের বাড়ির দিকে ছড়িয়ে পড়ছিল। হাদেরা ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে জানানো হয়, বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে ইসরায়েলি পুলিশ হাইওয়ে ৬৫ দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া ক্ষত হয়েছে। ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়।

এ সময় আরেকজন ব্যক্তি বিমানের ভেতরে আটকা পড়েছিলেন। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানায়, আটকে থাকা ওই ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে সিইসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ,১২ মেট্রো স্টেশন বন্ধ

১

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৭

২

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

৪

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

৫

অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

৬

পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টকারীদের ফেরাতে চাচ্ছে একটি দল

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা

৮

ইরান ঘিরে ৩ বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

৯

রাজনৈতিক প্রভাব ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

১০

সকালের মধ্যেই যেসব জেলায় ঝড়ের শঙ্কা

১১

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ, দায় অস্বীকার হুথিদের

১২