কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে সরকার : বাণিজ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন।

আজই তারা দেশে ফিরে গেছেন। আগামী ২/৩ দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি। 

তিনি বলেন, তাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন , বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২