নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন

ছবি : সংগৃহীত।

নিষেধাজ্ঞার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

৯ জেলার এসিল্যান্ডের গাড়ির জন্য ১১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর্থিক সংকটে গত ৪ বছর ধরে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিধিনিষেধের ফাঁকফোকরে আমলারা বায়নার পসরা সাজালেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তেমন সাড়া মেলেনি। 

এরমধ্যেই নির্বাচনের মাসখানেক আগে সরকারি দপ্তরে গাড়ি কেনার মূল্যসীমা বাড়ানোর প্রস্তাব করা হয়।

এদিকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ভোটের মাঠ চষে বেড়াতে কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কেনার কথা জানায় ভূমি মন্ত্রণালয়। অবশেষে ভোটের কয়েকদিন আগে নিষেধাজ্ঞার মধ্যেই নতুন গাড়ি কেনার অনুমোদন দিলো অর্থ মন্ত্রণালয়।

আপাতত ৯ জেলার সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) দেয়া হচ্ছে কেবিন পিকআপ। প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছে ৮৬ লাখ টাকা। যেখানে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে গুণতে হবে বাড়তি ১১ কোটি ১৮ লাখ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

১০

রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া

১১

এবার শ্রেষ্ঠ শিক্ষক হলেন সিলেটের সেই বিউটি রানী পাল

১২