রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া

ছবি: সংগৃহীত

রাজধানীর আকাশে সকাল থেকে বেড়েছে মেঘের আনাগোনা। বৃষ্টি হচ্ছে থেমে থেমে, কোথাও কোথাও মুষলধারে। আজ আরও অনেকক্ষণ দেখা যেতে পারে এই বর্ষণ ধারাপাত। একইসঙ্গে, বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা অথবা মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া

এবার শ্রেষ্ঠ শিক্ষক হলেন সিলেটের সেই বিউটি রানী পাল

অভিনয় জগতে সফর, নিজের মতো করে এগিয়ে যাওয়ার প্রয়াস

মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের দুই কিশোরের গোল্ড মেডেল জয়

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

উন্নয়নের অধিকারকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাল বাংলাদেশ

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

১০

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

১১

নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

১২