বিশ্ববাজারে একলাফে ২ শতাংশ বাড়লো স্বর্ণের দাম

ছবি সংগৃহীত।

বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় একলাফে প্রায় ২ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। খবর: রয়টার্স

শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে একলাফে প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৪৭ দশমিক ৬৬ ডলারে বিক্রি হয়। গত ২৫ জুলাইয়ের পর বিশ্ববাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দর। পাশাপাশি বুলিয়নও সপ্তাহের ব্যবধানে দশমিক ৪ শতাংশ বেড়েছে।

এদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৯৯ দশমিক ৮ ডলারে বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পে-রোল সংখ্যা প্রত্যাশার চেয়ে কম আসার পাশাপাশি নতুন শুল্ক ঘোষণা বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলুদ ধাতব বস্তুটির চাহিদা বৃদ্ধি করেছে।

অন্যদিকে টানা ২ দফায় বাড়ানোর পর গত ২৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২ আগস্ট) সমন্বয় করা ওই দামেই দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

সমন্বয় করা দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২