ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এতে বলা হয়, নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১০

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

১১

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১২