বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় তেলের দাম বেড়েছে, যার ফলে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩১৯ দশমিক ০৯ ডলারে নেমে আসে। এর আগে গত শুক্রবার (৫ জুন) স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে ২৪ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। আর আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ৪ হাজার ৩৪৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতিমালা কঠোর হতে পারে। স্বর্ণের ওপর সেটারই প্রভাব পড়ছে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ ফলনও স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২