মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ ছিল চলাচল

ছবি: সংগৃহীত।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একাধিক গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রাখা হলেও পরে বেলুনগুলো সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়।

রোববার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড তারে কয়েকটি গ্যাস বেলুন আটকে থাকতে দেখে। এরপর দ্রুত সেগুলো অপসারণ করা হয়। হয়তো ১০ মিনিটের মতো সময় লেগেছে। বেলুন সরিয়ে নেওয়ার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকার মেট্রোরেলের ওভারহেড বিদ্যুতের তারে বিভিন্ন সময়ে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন ও কাপড় আটকে পড়ার ঘটনা ঘটেছে। মেট্রোরেল চালুর পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম আলোচনায় আসে ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। একই বছর বর্ষবরণের পর ফানুস ও প্লাস্টিকজাতীয় বস্তু তারে আটকে পড়ায় সেগুলো অপসারণ করে চলাচল স্বাভাবিক করতে হয়। এছাড়া আশপাশের ভবনের ছাদ থেকে উড়ে আসা কাপড়ও একাধিকবার ওভারহেড তারে আটকে যায়।

২০২৫ ও ২০২৬ সালেও একই ধরনের ঘটনা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি একটি কাপড় ওভারহেড তারে আটকে পড়ায় প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আর ২০২৬ সালের এপ্রিলে কারওয়ান বাজার এলাকায় একটি গ্যাস বেলুন তারে আটকে পড়ায় প্রায় ১৪ মিনিট সেবা বন্ধ রাখতে হয়। সর্বশেষ রোববার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায়ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল সাময়িক স্থগিত করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গিয়ে মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রাঙামাটিতে দেড় দশকে ১৩ হাতির মৃত্যু, প্রাণ গেছে ৩৬ জনের

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে চলছে জীবিতদের সন্ধান

মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া

কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

১০

সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট

১১

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ

১২