বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট তৌকিরের জানাজা আজ, দাফন রাজশাহীতে

ছবি সংগৃহীত ।

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন হবে রাজশাহীতে। নগরীর সপুরা গোরস্থানে তার কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

নিহত পাইলট তৌকির ইসলাম ওরফে সাগর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে তহুরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে তৌকিরদের গ্রামের বাড়ি হলেও তার পরিবার প্রায় ২৫ বছর ধরে রাজশাহী নগরীর উপশহরে ভাড়া থাকেন। এ বাসায় তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও বোন বৃষ্টি খাতুন থাকেন। তৌকিরের বাবা তহুরুল ইসলাম তিনি আমদানি-রপ্তানির ব্যবসা করেন।

তৌকিরের নানা আজিজুর রহমান জানান, প্রথম জানাজা বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারে করে তার মরদেহ রাজশাহীতে আনা হবে। বিকেলে নগরীর সপুরা ঈদগাহ ময়দানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই নগরীর সপুরার ভাড়া বাসায় ভিড় করছেন আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনরা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করছেন সবাই।

জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও দোয়ার আয়োজন করা হয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই শুরুর হয়েছে পাইলট তৌকিরের কবর প্রস্তুতির কাজ। সকাল ১০টার দিকে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্থানে গিয়ে দেখা যায় মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

১০

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১১

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১২