ভিসা নবায়ন করছে না ফ্রান্স, বাধ্য হয়ে দেশে ফিরছেন অনেক ইসরায়েলি

ছবি সংগৃহীত ।

ফরাসি কর্তৃপক্ষ প্যারিসে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের নিরাপত্তা কর্মীদের কর্ম ভিসা নবায়ন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ফ্রান্সের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনাকে ঘিরে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে  এ পদক্ষেপ সামনে এলো।

ইসরায়েলের দৈনিক ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা যারা ‘আইটিএএন’ কর্মী হিসেবে নিবন্ধিত, কূটনৈতিক মিশনে নিযুক্ত ইসরায়েলি নাগরিক, আগে এমন ভিসা পেতেন যা তাদের ফ্রান্সে আইনগতভাবে বসবাস ও কাজ করার অনুমতি দিত। কিন্তু এখন ওই ভিসা নবায়ন বন্ধ হওয়ায় তারা কার্যত ফ্রান্সে অবৈধভাবে কাজ ও বসবাস করছেন বলে গণ্য হচ্ছে।

পত্রিকাটি আরও বলেছে, অনেক কর্মীকে প্যারিসে ইসরায়েলি দূতাবাসের মাধ্যমে অস্থায়ী কূটনৈতিক ভিসা নিতে হয়েছে, আবার কেউ কেউ ভিসা নবায়নে ব্যর্থ হয়ে ইসরায়েলে ফিরে গেছেন।

ফরাসি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জেরুজালেম পোস্টকে জানিয়েছে, বিষয়টি প্যারিসে ইসরায়েলি দূতাবাস ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দেখা হচ্ছে।

এ ঘটনার আগে ফরাসি রাজধানীতে এল আলকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে এল আলের প্যারিস অফিসে গ্রাফিতি স্প্রে করে “এল আল গণহত্যাকারী এয়ারলাইন” লেখা হয়, যার পর কোম্পানি তাদের সব কর্মীকে শহর থেকে সরিয়ে নেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২