টাঙ্গাইলে সড়কে ঝড়ল চার প্রাণ

দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান

টাঙ্গাইলের মধুপু‌রে বাস ও পিকআপভ্যান সংঘ‌র্ষে চারজন নিহত হ‌য়ে‌ছেন।  

মঙ্গ‌লবার (১৯ ন‌ভেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়কের উপ‌জেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

তারা সবাই পিকআপভ্যানে ছিল।  তবে নিহতদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌সেল আহ‌ম্মেদ ব‌লেন, ভো‌রে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় বা‌সের সঙ্গে মধুপুরগামী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক ও হেলপার ঘটনাস্থ‌লেই নিহত হন।  

পরে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানে থাকা আরও দুইজন‌কে উদ্ধার ক‌রে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখানে তা‌দের মৃত‌্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হ‌য়ে‌ছে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২