সাবেক সিইসি নূরুল হুদার আরও ১০ দিনের রিমান্ড আবেদন

ছবি সংগৃহীত।

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর থানায় দায়ের করা মামলায় তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় নূরুল হুদাকে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, সাবেক সিইসি নূরুল হুদা ‘পাতানো নির্বাচন’ পরিচালনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এসব অভিযোগে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়েছেন। এ বিষয়ে আজ বিকেলে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান গত রোববার (২২ জুন) রাজধানীর শেরে বাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক ও আরও অনেকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২