নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন লাগে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সওজ অফিসের সামনে বাসটি রেখে যান চালক।

শনিবার ভোরে স্থানীয় লোকজন বাসের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের সিট, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে বাসে কেউ না থাকায় প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম প্রথম আলোকে বলেন, মহাসড়কের পাশে পার্ক করা একটি বাস আগুন লেগে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২