চট্টগ্রামে টেরিবাজারের শপিং সেন্টারে আগুন, নিহত ২

চট্টগ্রাম নগরীর ব্যস্ত এলাকা টেরিবাজারেরর কে বি অর্কিড প্লাজা নামে একটি বহুতল শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ১০ টার দিকে ওই ভবনের চতুর্থ তালার একটি টেইলার্সের দোকানে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠতলায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকজনআগুনে গুরুতর দগ্ধ হন। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। এছাড়া মোহাম্মদ মামুন (২৮) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, যে টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার কথা ছিল এবং দোকানটিতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ ছিল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল

বাস-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী

ছোট্ট যে ২ আমলে বান্দার গুনাহ ঝরে যায়

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের সংক্রমণেও টিকা কার্যকর,বলছে আইসিডিডিআর,বি

আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস

মানবিক কারণ দেখিয়ে ড্রপআউট ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বহাল

রোহিঙ্গাদের জন্য ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা

সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের চমকপ্রদ প্রস্তাব

১০

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা

১১

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১২