বিশ্বকাপে শেষ ধাপের টিকিট বিক্রি শুরু ১ এপ্রিল

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।

এক বিবৃতিতে জানানো হয়, এই ‘লাস্ট-মিনিট’ বিক্রির ধাপটি পুরো টুর্নামেন্ট জুড়ে খোলা থাকবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে এবং ধাপে ধাপে ছাড়া হবে। এমনকি কখনো কখনো একই দিনে অনুষ্ঠিত ম্যাচের টিকিটও সেদিনই বিক্রির জন্য ছাড়া হতে পারে।

এটি টিকিট বিক্রির চতুর্থ ও শেষ আনুষ্ঠানিক ধাপ। আগের ধাপগুলোতে ৫০ কোটির বেশি আবেদন থেকে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতার ওপর নির্ভর করে মোট প্রায় ৭০ লক্ষ টিকিট বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে ফিফা ব্যপক সমালোচনার মুখে পড়েছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ নামের একটি সংগঠন মঙ্গলবার ইউরোপীয় কমিশনে “অতিরিক্ত টিকিট মূল্য”র অভিযোগে মামলা দায়ের করেছে। তাদের দাবি, ফিফা একচেটিয়া ক্ষমতা ব্যবহার করে ইউরোপীয় সমর্থকদের ওপর উচ্চমূল্য এবং অস্বচ্ছ ও অন্যায্য ক্রয় প্রক্রিয়া চাপিয়ে দিয়েছে।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টিকিটের দামকে সমর্থন করে বলেছেন, ‘অস্বাভাবিক’ চাহিদার কারণেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

চাপের মুখে ফিফা ৬০ ডলারের একটি বিশেষ ক্যাটাগরির টিকিট চালু করেছে, যা অফিসিয়াল সাপোর্টার্স ক্লাবগুলোর জন্য সংরক্ষিত। তবে ফুটবল সাপোর্টার্স ইউরোপের মতে, সাধারণ বিক্রি শুরুর আগেই এই ক্যাটাগরির টিকিট প্রায় শেষ হয়ে গেছে।

এদিকে ফিফা জানিয়েছে ২ এপ্রিল থেকে টিকিট পুনর্বিক্রয় ও বিনিময়ের জন্য তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম আবার চালু করা হবে। এই প্ল্যাটফর্মটিও সমালোচনার মুখে পড়েছে, কারণ পুনর্বিক্রয় করা টিকিটের দাম অনেক বেশি। যদিও ফিফা বলছে, এটি একটি ‘ফ্যান-টু-ফ্যান’ মার্কেট এবং এখানে বিক্রেতারাই টিকিটের দাম নির্ধারণ করে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২