ভুয়া মামলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

ছবি : সংগৃহীত।

জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা ভুয়া মামলায় প্রমাণ না মেলায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৭ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন শুনানিতে আপিল বিভাগকে এমন তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আন্দোলন ঘিরে ভুয়া মামলায় প্রমাণ না পাওয়ায় ৩৭২ জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। আরও অনেক অভিযোগ জমা পড়েছে। সব যাচাই-বাছাই চলছে। তবে রিভার মামলার তদন্ত করছে ডিবি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরই মধ্যে আর ১০৯ জনকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনও আদালতে পাঠিয়েছে পুলিশ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় একজন করে, খুলনায় দুইজন, সিলেটে ৩৯ জন, ঢাকা মহানগরে (ডিএমপি) ১২ জন, ঢাকা জেলায় ২৫ জন এবং কুড়িগ্রামে ১৮ জন রয়েছেন।

এছাড়া অব্যাহতির প্রক্রিয়ায় রয়েছে আরও ২৫১ জন। তাদের মধ্যে ঢাকা জেলায় ৮৭ জন, ঢাকা মহানগরে ১১৮ জন, কুষ্টিয়ায় ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে দুইজন করে, কক্সবাজারে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে তিনজন এবং কিশোরগঞ্জে একজনের অব্যাহতির প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১০

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

১১

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১২