অবশেষে ফেসবুকে দেখা যাবে ‘ডিসলাইক’ বাটন

ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ার ইতিহাসে অনেক প্রতীক্ষিত একটি ফিচারকে অবশেষে বাস্তবে রূপ দিল ফেসবুক। বহু বছর ধরে ব্যবহারকারীরা এমন একটি ব্যবস্থা চাচ্ছিলেন যার মাধ্যমে তারা কোনো মন্তব্য বা পোস্টের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবেন।

অবশেষে সেই চাওয়া পূরণ হতে চলেছে। ফেসবুক তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে নতুন ‘ডিসলাইক’ বাটন। যদিও ফিচারটি এখনো সবার মোবাইলে পৌঁছায়নি। তবুও এটি নিয়ে অনলাইনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ অ্যাপ আপডেটের পর অনেক ব্যবহারকারী তাদের ফেসবুক মন্তব্যের নিচে নতুন এই ‘ডিসলাইক’ বাটনটি দেখতে পাচ্ছেন। বাটনে চাপ দিয়ে সহজেই তারা কোনো মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া জানাতে পারবেন। প্রথমে ফেসবুক একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘Annoying’ বোতাম নিয়ে পরীক্ষা শুরু করেছিল। কিন্তু ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিবেচনা করে সেটির নাম পরিবর্তন করে আরও পরিচিত শব্দ ‘Dislike’ রাখা হয়।

তবে ফিচারটি আপাতত কেবল মোবাইল অ্যাপেই দেখা যাচ্ছে, ওয়েব ভার্সনে এখনো চালু হয়নি। আবার সব ব্যবহারকারীর জন্যও এটি উন্মুক্ত করা হয়নি। মেটার পক্ষ থেকেও এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফেসবুক ধীরে ধীরে সীমিত পরিসরে ব্যবহারকারীদের হাতে ফিচারটি তুলে দিয়ে তাদের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে। ইতিবাচক সাড়া পেলে শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হতে পারে।

প্রযুক্তিবিদদের ধারণা ফেসবুক প্রথমে সীমিত পরিসরে ব্যবহারকারীদের ওপর এই ফিচার পরীক্ষা করে তাদের প্রতিক্রিয়া যাচাই করবে, এরপর ধীরে ধীরে সবার জন্য তা উন্মুক্ত করা হবে।

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ, অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশের একটি সহজ উপায় খুঁজছিলেন। ‘লাইক’ বা অন্যান্য রিঅ্যাকশন সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া বহন করে, কিন্তু প্রতিটি পোস্ট বা মন্তব্যই যে সহমত বা সমর্থনের দাবিদার, তা নয়। এই বাস্তবতা বিবেচনা করেই মেটা এবার ব্যবহারকারীদের আরও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিতে চায় বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের সংযোজন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সংস্কৃতিতে বড় পরিবর্তন আনতে পারে। মন্তব্যে সরাসরি অসন্তুষ্টি বা আপত্তি জানানোর সুযোগ তৈরি হলে অনলাইন আলোচনার ধরন আরও স্বচ্ছ ও বাস্তবসম্মত হবে। যদিও ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও ব্যবহারকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে ফেসবুকের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২