ঈদে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো লোকারণ্য

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেলেও, ছুটি না পাওয়া বা নানা কারণে অনেক মানুষ শহরেই রয়ে গেছেন। ঈদের দ্বিতীয় দিন রোববার সেই মানুষদের ভিড়ে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো পরিণত হয় জনসমুদ্রে।

দুপুরের পর থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নামে দর্শনার্থীদের ঢল। মিরপুর-১ নম্বর এলাকা থেকে চিড়িয়াখানার দিকে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দীর্ঘক্ষণ যানবাহনে আটকে থাকার পর অনেকেই বাস ও সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন। রাইনখোলা মোড় থেকে চিড়িয়াখানার দিকে যান চলাচল বন্ধ রাখায় দর্শনার্থীদের প্রায় এক কিলোমিটার পথ হেঁটে যেতে হয়।

চিড়িয়াখানা থেকে বের হয়েও ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। যানবাহনের অভাবে হাজারো মানুষকে হেঁটে মিরপুর-১ নম্বর পর্যন্ত গিয়ে তারপর বাস বা অটোরিকশায় ফিরতে দেখা গেছে।

অন্যদিকে বিজয় সরণির দিক থেকে জিয়া উদ্যানেও প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় দর্শনার্থীদের। বিকেলে উদ্যানের ছায়াঘেরা ফাঁকা জায়গাগুলোতে পরিবার-পরিজন নিয়ে অনেককে আড্ডা ও খাওয়াদাওয়া করতে দেখা যায়। লেকপাড়েও ছিল দর্শনার্থীদের ভিড়।

 

 

সব মিলিয়ে ঈদের ছুটিতে রাজধানীতে অবস্থান করা মানুষের ভিড়ে বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়, আর সেই সঙ্গে ছিল কিছুটা ভোগান্তিও।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২