যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে: তারেক রহমান

ছবি : সংগৃহীত।

দেশে যত ষড়যন্ত্রই হোক, যেকোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা জানানা তিনি।

তারেক রহমান বলেন, আমি এক বা সোয়া এক বছর আগে বলেছিলাম- নির্বাচন এত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনা সবকিছু মিলে কিন্তু প্রমাণিত হচ্ছে- যা আমি বলেছিলাম, ধীরে ধীরে তাই সত্য হচ্ছে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে না আনি, ঐক্যবদ্ধ না হই তাহলে এই দেশ ধ্বংস হয়ে যাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ আমাদের কাছে ভিন্ন কিছু প্রত্যাশা করে, যেটা ন্যায় সেটা প্রত্যাশা করে। তবে এটা একদিনের বিষয় না। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই মিলে যদি আমার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।

তিনি বলেন, দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারব, যখন ষড়যন্ত্রগুলো রুখতে পারব। বিভিন্ন সূত্রের খবরগুলো বলছে- এই ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে না, এর আরও খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আতঙ্কগ্রস্ত হলে চলবে না। আমাদের মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। 

আমরা যত ঐক্যবদ্ধ হব, যত সামনে এগিয়ে আসব, যত এই পরিস্থিতি তৈরি করব যে যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।

বিএনপি ক্ষমতায় এলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। তাদের আমরা প্রশিক্ষণ দেব। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে ছোটখাটো রোগের ব্যাপারে পরামর্শ দেবে। এছাড়াও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সব মায়েদের স্বাবলম্বী করার কথাও উল্লেখ করেন তারেক রহমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২