সিইসির ভাষণ সম্প্রচারে প্রস্তুতি নিতে বিটিভি ও বেতারকে ইসির চিঠি

ছবি : সংগৃহীত।

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপসিল ঘোষণার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে সেই ভাষণ ধারণ ও সম্প্রচারে প্রস্তুত থাকতে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে ইসি। 

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। 

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলদেশ বেতারকে চিঠি দিয়েছে। রেকর্ডের জন্য ১০ ডিসেম্বর ডাকা হয়েছে। তবে কোন সময় রেকর্ড হবে তা কমিশন জানিয়ে দেবে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে। আর ১২ ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে ৮ ও ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

নির্বাচন কমিশন ভোটের তপসিল ঘোষণার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 

সরকারপ্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। একটি সুষ্ঠু, সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে তিনি নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা দিয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

১০

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

১১

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

১২