হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে দোহারবাসী

দোহারে বিএনপি নেতা হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে এবার ফুসে উঠেছে দোহারের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। 

দল মত নির্বিশেষে এক ছাদের নিচে এসে প্রতিবাদের ভাষায় একাট্রা এই শিক্ষক সমাজ। সোমবার বিকেল ৪ টা থেকে বেলা সারে ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদে চলে মানববন্ধন। মানববন্ধন শেষে  বিক্ষোভ করে শিক্ষকরা। 

উপজেলা পরিষদের ভিতর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জয়পাড়া থানার মোড় ঘুরে জয়পাড়া কালেমা চত্তরে এসে মিছিলটি শেষ হয়। 

উপজেলা পরিষদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ( দোমাসিশ) এর আয়োজনে এ কর্মসৃচী থেকে অনতিবিলম্বে হারুন মাস্টার হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি না করলে কঠোর কর্মসৃচীর ঘোষনা দেন বিক্ষোভকারীরা।  তারা বলেন একজন মানুষ গড়ার কারিগরকে কেন রাস্তাঘাটে নির্মভাবে জীবন দিতে হলো। এই হত্যাকান্ডের সাথে জড়িত সব অপরাধিদের বিচার নিশ্চিত না হলে এই আন্দোলন তীব্র রুপ নিবে বলে হুশিয়ার করেন শিক্ষক নেতারা। 

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকি,সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম সহ দোহারের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা। 

গত বুধবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন বিএনপি নেতা ও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন অর রশীদ মাস্টার। পেছন থেকে তিন যুবক এসে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে। এ ঘটনায় শনিবার সকালে নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা দায়ের করলে মো: ফারুক হোসেন নামে এজাহারভুক্ত একজন আসামী গ্রেফতার হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২