রায়গঞ্জে সমতলের ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর মাঝে হাঁস- মুরগি বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে  মুরগি বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) সকালে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে মুরগি বিতরণ করা হয়।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম নজরুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিমসহ আরো অনেকে।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজা জানান, এই উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ৫০০ জন সুবিধাভোগীকে পর্যায়ক্রমে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের মুরগি দেওয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬ শ ছাড়াল

২৭৫ রানের টার্গেটে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ একজন আটক

বেনজীর কীভাবে গ্রেপ্তার এবং সবশেষ কোথায় আছেন, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

'শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, এতে অনেক সিদ্ধান্ত নিতে জটিলতা'

গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে : মির্জা ফখরুল

সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ ক্লাসে ফিরল মাদরাসার শিক্ষার্থীরা

বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল

১০

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

১১

খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

১২