ঢাকায় চলতি মাসের সর্বোচ্চ বায়ুদূষণ আজ, সুস্থ থাকতে যা করতে হবে

সংগৃহীত

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ১৯৩—যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের। বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল চতুর্থ, শীর্ষে পাকিস্তানের লাহোর (৪২১)।

রাজধানীর আটটি এলাকায় দূষণ সবচেয়ে বেশি। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়িতে সূচক ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’। অন্যান্য দূষিত এলাকা হলো বে’জ এজ ওয়াটার, কল্যাণপুর, দক্ষিণ পল্লবী, গোরান, ইস্টার্ন হাউজিং, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও শান্তা ফোরাম।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে, জানালা বন্ধ রাখতে হবে এবং বাইরে ব্যায়াম এড়িয়ে চলতে হবে।

বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে সাড়ে পাঁচ বছর পর্যন্ত। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের (ইপিআইসি) একিউএলআই প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০১৯ সালে বায়ুদূষণসহ পরিবেশদূষণে দেশে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়েছে, যার অর্ধেকের কারণ বায়ুদূষণ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২