জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে নিজের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘তারা আবারও আমাকে এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি; এই অঞ্চলের মানুষের সেবা করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করব।’

তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২