রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল শনিবার বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার খানপুরা গণশিনী সংস্থার কার্যালয়ে দলীয় বর্ধিত সভা শেষে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। মিছিলটি উপজেলার পরিষদের চত্বর প্রদক্ষিণ করে।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও বরিশাল-৩ আসনের সাবেক এমপি শেখ মো. টিপু সুলতান। এ ছাড়া আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা টি.এম শাহজাহান, বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সম্পাদক শাহিন হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, সাবেক ছাত্রনেতা শামিল শাহরুখ তমাল, সাবেক যুবনেতা হাসানুর রহমান পান্না, আলাউদ্দিন খান, জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে প্রতিহিংসার বশবর্তী হয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তিনি কখনোই কোনো খুন-গুম, গণহত্যা কিংবা লুট-দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। স্বচ্ছ রাজনৈতিক জীবনে সবসময় তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলেও তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২