ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

ছবি: সংগৃহীত

রাজারহাট উপজেলার রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজে অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্ট ঠিকাদারের শাস্তি ও দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে পুরোনো সোনালী ব্যাংক চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখা এ আয়োজন করে। সমাবেশ শেষে কমিটির নেতারা ইউএনও মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

সমাবেশে বলা হয়, সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত ১২ কিলোমিটার সড়কটি প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ের এ সড়কের কাজ গত ৩০ জানুয়ারি শেষ করার কথা ছিল। তবে ঠিকাদারের অবহেলায় কাজটির কোনো অগ্রগতি তো হয়নি, উল্টো দেড় বছর ধরে রাস্তাটি খুঁড়ে রাখায় এটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। খুঁড়ে রাখা রাস্তার ধুলাবালুতে শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ায় অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না। এই সুযোগে রিকশা ও অটোরিকশা চালকরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন। এলজিইডি কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও রহস্যজনক কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন।

সমাবেশে বক্তব্য দেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২