মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত কাল

ছবি সংগৃহিত।

এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, তা আগামীকাল সোমবারের পৃথক সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয়। এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ।

রোববার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রা যখন শুরু হয়েছিল, তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। আগে নাম পরিবর্তন হয়েছে, এবারও তা হতে পারে। এবার বাঙালিদের শোভাযাত্রা হবে না, সবার শোভাযাত্রা হবে। নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না, কারণ ইউনেস্কো শোভাযাত্রাকেই স্বীকৃতি দিয়েছিল।

তিনি বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয়। এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ।

তিনি আরও বলেন, এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে—এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে অনুষ্ঠান কতক্ষণ চলবে, তা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী জানান, চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক কনসার্ট অনুষ্ঠিত হবে। পহেলা বৈশাখে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো আয়োজন করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২