গাজায় নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭

ছবি সংগৃহীত ।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি অব্যাহত রয়েছে। শনিবার (১৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। খবর আনাদোলুর।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন নিহত হয়েছেন, এদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৮৫ জন। এর ফলে গত অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৬৬০ জনে।

প্রতিবেদনে বলা হয়, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজন শিশু। এখন পর্যন্ত দুর্ভিক্ষের কারণে ২৫১ জন মারা গেছেন, যার মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।

তীব্র বোমাবর্ষণ ও সরঞ্জামের অভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অসংখ্য মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে নতুন করে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরা


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২