ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯০

ছবি : সংগৃহীত।

ভিয়েতনামে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০-এ পৌঁছেছে, আর নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১২ জন। 

রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গার্ডিয়ান।

গত অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। একের পর এক বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত এক সপ্তাহে ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিলিমিটারের (প্রায় ৭৪.৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা এবং দেশের জনপ্রিয় সমুদ্রসৈকতগুলোর আবাসস্থল। তবে প্রতি বছরই এটি ঝড়-বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত।

১৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত যে ৯০ জন মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬০ জনের বেশি কেন্দ্রীয় ডাক লাখ প্রদেশের পাহাড়ি এলাকায়।

সেখানে দশ হাজারেরও বেশি বাড়িঘর তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২