গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জাতীয় নির্বাচন এবং সংসদের সংস্কার নিয়ে সরকার আয়োজিত গণভোটের যৌক্তিকতা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সংস্কারের প্রস্তাবগুলো বিএনপিই অনেক আগে জাতির সামনে পেশ করেছিল।’ তবে দেশে নির্বাচনের অনুকূল পরিবেশ থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী তাঁতিপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম। সেভাবেই হয়েছে। এই সংসদের সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে—সেগুলো আমরাই বহু আগে ২০১৬ সালে এবং ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’ তিনি মনে করেন, গণভোটের মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটা জরুরি এবং এতে ‘না’ বলার সুযোগ নেই।

দেশের বর্তমান অবস্থা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমি খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে, বিশেষ করে আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে—আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি।’ তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনের সময় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ছাত্রসংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুলছাত্রসংসদ নির্বাচনে শিবিরের উত্থান ও ছাত্রদলের অবস্থান নিয়ে যা বললেন মির্জা ফখরুল

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জেলা সফরকে ‘ব্যক্তিগত শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করেন মির্জা ফখরুল। তিনি জানান: তারেক রহমান বগুড়া থেকে সফর শুরু করে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। দিনাজপুর হয়ে ঠাকুরগাঁওয়ে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদের কবর জিয়ারত করবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২