ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১

ছবি : সংগৃহীত।

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ঘটনায় এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন। 

রোববার (১৬ নভেম্বর) সিলাকাপের অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান এম. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওই কর্মকর্তা‌ জানান, ১১ জন নিহত হওয়ার পর কর্তৃপক্ষ বাকি ১২ জনের জন্য অনুসন্ধান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল নিখোঁজদের খুঁজে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

উদ্ধার অভিযানে শত শত কর্মী এবং খননকারীসহ বেশ কয়েকটি ভারী মেশিন মোতায়েন করা হয়েছে বলেও জানান আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা ২১টি খননকারী, ১৭টি কম্প্রেসার সহায়তা সরঞ্জাম, নয়টি অনুসন্ধানী কুকুর এবং ৬০০ জনেরও বেশি কর্মী মোতায়েন করেছি।’

এর আগে গেল শুক্রবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানায়, বৃহস্পতিবার সিলাকাপে ভূমিধসের ঘটনা ঘটে। এরপর নিখোঁজের খবর পাওয়া যায়। এছাড়া তখন তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল সংস্থাটি।

 

সূত্র: আনাদোলু


  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভরিতে স্বর্নের দাম বাড়লো ১০৫০ টাকা

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

১০

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

১১

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২