আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

ছবি: সংগৃহীত।

রাজধানীর ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। 

রোববার (৬ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট করেন ইউনুস আলী আকন্দা। 

রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। আগামীকাল সোমবার (৮ জুন) রীটের শুনানী হতে পারে বলে জানান এ আইনজীবী। 

আইনজীবী ইউনুস আলী আকন্দ অভিযোগ, সরকার এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে। দাবি, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। হাসপাতালটি রাজউকের নির্দেশনা মেনে নির্মাণ করা হয়েছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।  

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের আগে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ লাখ টাকা দেয়ার দাবিও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে, হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

১০

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

১১

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

১২