ডাকসুর উদ্যোগে ঢাবি-কুমিল্লা রুটে সাপ্তাহিক ট্রিপ চালু

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা রুটে সাপ্তাহিক ট্রিপ চালু করা হয়েছে।  

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস টু কুমিল্লা রুটের সাপ্তাহিক ট্রিপের উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং ডাকসু ভিপি সাদিক কায়েম এই ট্রিপ উদ্বোধন করেন।

ডাকসু জানায়, নতুন এই পরিবহন সেবা চালুর ফলে কুমিল্লা অঞ্চলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী বাসটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে যাবে। প্রতি রবিবার সকালে কুমিল্লা থেকে ছেড়ে বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, শিক্ষার্থীসহ অন্যান্যরা।  

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু কোনো রাজনৈতিক বা স্বতন্ত্র প্ল্যাটফর্ম নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী এবং দেশের নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন হিসেবে দায়িত্বশীলভাবে কাজ করে।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, কুমিল্লা রুটে বাস চালু হওয়া শুধুমাত্র একটি পরিবহন সেবা নয়, এটি ডাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমাজকে সঙ্গে নিয়ে কাজ করার সুদৃঢ় উদাহরণ স্থাপন করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল

বাস-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী

ছোট্ট যে ২ আমলে বান্দার গুনাহ ঝরে যায়

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের সংক্রমণেও টিকা কার্যকর,বলছে আইসিডিডিআর,বি

আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস

মানবিক কারণ দেখিয়ে ড্রপআউট ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বহাল

রোহিঙ্গাদের জন্য ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা

সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের চমকপ্রদ প্রস্তাব

১০

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা

১১

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১২