খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে এমন চিত্র দেখা যায়। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।  

বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশ পথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে বেশ কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া খামার বাড়ি, বিজয় সরণি এলাকার পথ উন্মুক্ত রাখা হয়েছে। এসব পথ দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন। 

জানাজায় অংশ নিতে আব্দুল লতিফ বলেন, আমার নেত্রীর শেষ বিদায়ে অংশ নিতে আমরা চট্টগ্রাম থেকে এসেছি। তার জীবনটাই ছিল লড়াইয়ের। মৃত্যুর মুখেও আমার নেত্রী আপস করেননি। আমরা গর্ব করে বলতো পারবো, আমরা খালেদা জিয়ার কর্মী। আজকে আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।  

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

১০

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১২