পাকিস্তান সফরে অনাগ্রহী ক্রিকেটাররা

ছবি সংগৃহিত।

ভারত-পাকিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। শুধু কূটনৈতিক পর্যায়েই নয়, শঙ্কার কালো মেঘে ঢেকে দিয়েছে দুই দেশের ক্রিকেট অঙ্গনকেও। এশিয়া কাপের মতো আসর নিয়ে সংশয় তো তৈরি হয়েছেই, বাংলাদেশ দলের আসন্ন পাকিস্তান সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মাঝে পাকিস্তান সফরে যেতে অনাগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটারদের মধ্যে।

চলতি মাসেই পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে লিটন দাসের দলের। এই সিরিজের জন্য স্কোয়াডও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার কারণে এই সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাকিস্তানে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে লাহোর ও ফয়সালাবাদে। এই দুই ভেন্যুই আবার সীমান্তের খুব কাছাকাছি। এতে ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে ভয় পাচ্ছেন।

চলতি মাসেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের যাওয়ার কথা বাংলাদেশের। এর আগে দুটি টি-টোয়েন্টি খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে টাইগাররা। এক ক্রিকেটার প্রস্তাব করেছেন, আরব আমিরাতেই পাকিস্তান সিরিজ আয়োজন করা যায় কি না। পাকিস্তানে যখন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল, তখন পাকিস্তানের হোম সিরিজগুলো আরব আমিরাতেই হতো।

এদিকে পাকিস্তানে দল পাঠানো ঠিক হবে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিবি। পাকিস্তান সুপার লিগ খেলতে নাহিদ রানা ও রিশাদ হোসেন এ মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। তাদের নিরাপত্তার বিষয়টিও ভাবাচ্ছে বোর্ডকে।

বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে নিয়মিত বিসিবির যোগাযোগ রয়েছে; পরিস্থিতি কখন কেমন তার খোঁজখবর রাখা হচ্ছে। এমনকি বিসিবি সভাপতি ফারুক আহমেদ পিএসএলের শীর্ষ এক কর্মকর্তার সাথে নিজে কথা বলেছেন।

বিসিবি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে বিসিবি উল্লেখ করে, পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। রিশাদ হোসেন ও নাহিদ রানার সাথে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২