চুয়াডাঙ্গায় বিস্কুট ও মসলা তৈরী কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান ; জরিমানা

চুয়াডাঙ্গায় বিস্কুট ও মসলা তৈরী কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান ; জরিমানা

চুয়াডাঙ্গায় বিস্কুট ও মসলা তৈরীর কারখানায় অভিযান চালিয়েছর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময দুটি প্রতিষ্ঠানকে মোটা অংকের জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার পৌর এলাকায় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সকাল পৌনে ১১ টা  থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত পরিচালিত অভিযানে মশলা ভাঙ্গানো মিল ও বিস্কুট তৈরি কারখানা তদারকি করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুনরায় বিক্রয় ও যথাযথ ভাবে কেমিস্ট নিয়োগ না দিয়ে ব্যবসা পরিচালনা করায় সাতগাড়ি মোড় এলাকার মো: আকরামুল হক এর প্রতিষ্ঠানকে মেসার্স চুয়াডাঙ্গা ভ্যানিলা ফুডকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৬০ হাজার টাকা এবং ভাঙ্গানো মরিচ ভাঙ্গা মেঝেতে রাখায় (সিমেন্ট বালুর সাথে মিশে যায়) (রাহেলা খাতুন স্কুলের পাশে) দীপক চন্দ্র আচার্য এর প্রতিষ্ঠান মেসার্স দীপক মশলার মিলকে ২ হাজার - জরিমানাসহ  সর্বমোট ৬২,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ বিস্কুট জব্দ ও ধ্বংস করা হয়।  

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকসমূহকে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য  নির্দেশনা প্রদান করা হয়। 

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোহাম্মদ মামুনুল হাসান।

সার্বিক সহযোগিতায় ছিলেন  পৌর স্যানিটারি ইন্সপেক্টর  নার্গিস জাহান ও ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২