সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জ শহরে সিএনজিতে বসে থাকা অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতোমধ্যেই একজনকে আটক করেছেন। 

নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুর রহমান একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি সামনে ও পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।

আব্দুর রহমানের চাচা সোহাগ বলেন, সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন করে জানানো হয় যে আব্দুর রহমান ভর্তি হয়েছে। গিয়ে দেখি, সে মারা গেছে। যতটুকু জেনেছি, কয়েক জন যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

কী কারণে তাকে হত্যা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আসলে কি কারনে তাকে হত্যা করা হয়েছে আমরা বলতে পারছি না।

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২