সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর-বাগধোনাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধোনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচর ও বাগধোনাইল গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছিল। এরই জেরে আজ আবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নজরুল ইসলামের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও ১০জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা কাজ করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২